আল কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা জানিয়েছে যে তারা কোনো যুক্তরাজ্যের নাগরিককে আটক করেনি। সংযুক্ত আরব আমিরাত রোববার ইয়েমেনে আল কায়েদার হাত থেকে এক বৃটিশকে উদ্ধারের দাবি করার পর এই কথা জানাল সংগঠনটি।
২৩ আগস্ট অভিযান চালিয়ে এক বৃটিশ তেল প্রকৌশলী ডগলাস সেম্পলকে আল কায়েদা বাহিনী থেকে উদ্ধার করা হয়ে বলে জানায় আরব আমিরাত।
বুধবার আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে আল কায়েদা লিখেছে, "সংযুক্ত আরব আমিরাতের দাবি করেছে যে তারা আল কায়েদার কাছে আটক হওয়া এক বৃটিশকে মুক্ত করেছে।"
"আমরা গণমাধ্যমে পরিষ্কার করে জানাতে চাই, যে এটা সম্পূর্ণ অসত্য। আমরা কোনো বৃটিশকে আটকই করিনি। আরব আমিরাত সরকার যে সংঘর্ষের দাবি করেছে সেটিও ঘটেনি।"
আরব আমিরাত বলেছিল, ৬৪ বছর বয়সী সেম্পলকে তার উদ্ধার করে এডেন নিয়ে এসেছিল। সেখান থেকে আবু দুবাইয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে আমিরাতের কর্মকর্তা ও বৃটিশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি কথা বলেন।"
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছিলেন।
জেডআই





