যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানল ক্রমান্বয়ে আরো শক্তিশালী হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকার বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই এলাকার কয়েক শ ঘরবাড়ি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ দাবানল ২০ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আরো শক্তিশালী হয়ে তা দ্রুত অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির আকাশে ধোয়া ও ছাইয়ের বিশাল কুন্ডলী উড়তে দেখা গেছে।
সান্তা ক্লারিতা শহরের ৩০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধোয়া ছড়িয়ে পড়ায় এবং ছাই পড়তে থাকায় পাসাদেনা এবং গ্লেনডেল এলাকার সব সুইমিং পুল বন্ধ করে দেওয়া হয়েছে।
অত্যাধিক তাপমাত্রা এবং ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পূর্বাভাস কর্মকর্তারা জানিয়েছেন, এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
জেড





