ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো রোববার দেশটির সামরিক বাহিনীকে আগামী কয়েক বছরের মধ্যে নতুন করে অস্ত্রে সজ্জিত করতে ৩শ’ কোটি মার্কিন ডলার ব্যয়ের অঙ্গীকার করেছেন।


কিয়েভে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে দেয়া এক ভাষণে পোরোশঙ্কো বলেন, ‘আমরা সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রে সজ্জিত করতে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩শ’ কোটি মার্কিন ডলার (২৩০ কোটি ইউরো) বরাদ্দের পরিকল্পনা করেছি।’

সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, " গত ৬ মাসে ভারী এবং ক্লান্তিকর যুদ্ধের মাধ্যমে একটি নতুন ইউক্রেনিয়ায় আর্মি জন্মগ্রহণ করেছে।"

গত কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে ২,০০০ বেশি নাগরিক মারা গেছে। সূত্র: বিবিসি, এএফপি

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই