বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মলয় মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার গোলাপনগর থানার আকাইপুরে। জিনিউজের খবরে বলা হয়, রবিবার দুপুরে ২ নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আকাইপুরের বাসিন্দা মলয় মাঝি। সেসময় তার বাড়িতে কেউ ছিল না। অভিযোগ, সেই সুযোগে সে তাদের ধর্ষণ করে।
বিকেলের পর থেকে দুই বোনের পেটে যন্ত্রণা হয়। তখনই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। রাতেই প্রতিবেশীদের সঙ্গে মলয় মাঝির বাড়িতে চড়াও হন দুই নাবালিকার বাবা। এরপর তাকে বাড়ি থেকে বের করে এনে মারধর করা হয়। রাতে তাকে গোপালনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার তাকে আদালতে তোলা হবে। সূত্র: জিনিউজ।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই





