ছোঁয়াচে রোগ ইবোলা কবলিত পশ্চিম আফ্রিকার তিনটি দেশ সফরে গেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। দেশ তিনটি হচ্ছে- গায়ানা, লাইবেরিয়া ও সিয়েরা লিওন।
যখন ইবোলা ভাইরাস নিয়ে আমেরিকা সারা দুনিয়ায় আতংক ছড়িয়েছে এবং ভয়াবহ রোগ বলে পরিচিত করে তুলেছে তখন সেই দেশেরই শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা কেন এ সফরে গেলেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে তিনি জানিয়েছেন, ইবোলা ভাইরাস বিষয়ে পর্যাপ্ত সতর্কতা নিয়েই তিনি শনিবার এ সফরে বের হয়েছেন।
এ রোগ যাতে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য তিনি আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সামান্থা বলেন, এ তিন দেশ সফরের পর অর্জিত জ্ঞান নিয়ে তার দেশ কিছু করতে পারবে বলে আশা করছেন তিনি।
চলতি সপ্তাহে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জেন জনসন ঘোষণা করেছেন যে, পশ্চিমা আফ্রিকার গায়ানা, লাইবেরিয়া ও সিয়েরা লিওন থেকে আমেরিকায় যাওয়া লোকজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা বিমানবন্দরে নেয়া হবে। রেডিও তেহরান
ইআর





