সৌদি আরবের তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন- নজরুল ইসলাম সুমন, সুমন মোল্লা ও মো. আলম।
নিহতরা সবাই সেখানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট কনসাল (শ্রম) মোকাম্মেল হোসেন এ তথ্য জানান।
নজরুল ইসলাম সুমন ও সুমন মোল্লা নোয়াখালীর এবং মো. আলম গাজীপুরের বাসিন্দা। নিহত নজরুল ইসলাম সুমন সৌদি আরব কিলো-১৪ শাখা বিএনপির সহ-সভাপতি, সুমন মোল্লা সহ-সাধারণ সম্পাদক ও সদস্য মো. আলম।
তাদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব। এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ওএফ





