সিরিয়া-তুর্কি সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানকে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ জন্য তুরস্ক ও আমেরিকা একসঙ্গে কাজ করবে বলে দু নেতা একমত হয়েছেন।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট যখন সিরিয়া ও তুরস্কের সীমান্ত নিয়ন্ত্রণ করছে তখন দুনেতা সেখানকার নিরাপত্তা জোরদারের বিষয়ে একমত হলেন।

এ সম্পর্কে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিসেপ তাইয়্যেব এরদোগান এ ব্যাপাারে সমঝোতায় পৌঁছেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত অঞ্চলে আইএস জঙ্গিদের ঢল থামাতে দুপক্ষ সহযোগিতা করার পরিকল্পনা করছে।

তুরস্কে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হওয়ার দুদিন পর ওবামা ও এরদোগান এ সিদ্ধান্তে পৌঁছালেন। ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। তুর্কি সরকার একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে এবং আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।


এমআর