ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের আশঙ্কা, ১৮৮ জন আরোহী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

আজ (২৯ অক্টোবর) দেশটির রাজধানী জাকার্তায় উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়, সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

ইন্দোনেশিয়ার জাতীয় সার্চ (অনুসন্ধান) অ্যান্ড রেসকিউ (উদ্ধার) এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ রয়টার্সকে বলেছেন, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, এটা নিশ্চিত।”  

বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটিতে ১৮৮ জন আরোহী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তাদের আশঙ্কাকরেছে। এর মধ্যে ৩টি শিশু রয়েছে। তার মধ্যে ২টি সদ্য প্রসূত। এছাড়া ওই বিমানে ছিলেন ২জন পাইলট ও ৫ জন ফ্লাইট এটেন্ডেন্ট।

ঠিক কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আসেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।  

লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেনে, “আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য সংগ্রহ করছি।”

এমবি