সিরিয়া ইস্যু নিয়ে নিজেদের অবস্থানে অন্যান্য দেশের সমর্থন পেতে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
রাশিয়ার খসড়া প্রস্তাবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারের সঙ্গে জোট মিলিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করতে অন্যান্য দেশকে অনুরোধ করা হয়েছে।
প্রস্তাবের ভাষায় বোঝা যায় যে রাশিয়া সিরিয়ার আসাদ সরকারের পক্ষে কথা বলছে।
সম্প্রতি সিরিয়াতে অস্ত্রসহ সেনাবাহিনী মোতায়েন করেছে রাশিয়া। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর সহযোগী রাষ্ট্রগুলোর কাছে একটি সতর্কতা সঙ্কেত পৌঁছে গেছে। সোমবার জাতিসংঘের ভাষণে এর পক্ষে পুতিন কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার জাতিসংঘের সভার বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া ও ইউক্রেন বিষয় নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসবেন।
আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেবা ক্রোকার বলেছেন, সিরিয়া নিয়ে রাশিয়া যে প্রস্তাব দিয়ে তা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।
জেডআই





