এই প্রথমবারের মতো তুরস্কে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভাট গণণা চলছে। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। এর মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এগিয়ে রয়েছে। 

মোট ভোটারের ৪৫.৬ ভাগ ভোট গণণা হয়েছে এতে ৫৬.৮ ভাগ ভোট এরদোগান পেয়েছেন। আর প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী মুহারিম ইঞ্চ ২৮.৪ ভাগ ভোট পেয়েছেন। 

এছাড়া, গুড পার্টি পেয়েছে ৭.৪ ভাগ, এইচডিপি পেয়েছে ৬.২ ভাগ, এসপি পেয়েছে ০.৯ ভাগ ও ভিপি প্রার্থী পেয়েছে মাত্র ০.২ ভাগ ভোট।

আনুষ্ঠানিকভাবে ভোট সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী কমিটি ৮১ প্রাদেশের ভোট গণণা করছে। ১ কোটি ৮০ লাখ ৬৫টি ভোট কাস্ট হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময় রোববার (২৪ জুন) রাত ৮টায় ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর চলছে গণনা। 

রোববার তুরস্কের ৮১ টি প্রদেশে একযোগে ভোট গ্রহণ করা হয়েছে। এরআগে গত ৭ জুলাই থেকে বিদেশে অবস্থানরত এবং প্রতিবন্দীদের জন্য বিশেষ ভোটের ব্যবস্থা করা হয়েছিল।

 

এমবি