বসনিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা শিক্ষাসফরে যাওয়ার পর সাত ছাত্রী অন্ত:সত্ত্বা হয়েছে। তাদের সবার বয়স ১৫ বছরের মধ্যে। পাঁচদিনের সফর শেষে বাড়ি ফেরার পর থেকে তারা বেশ টেনশনে ছিল। অবশেষে বাবা-মাকে সত্যি ঘটনা বলতে বাধ্য হয়।

সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানায়, শিক্ষা সফরে তাদেরকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেখানেই গোপনে কয়েকজন ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক করে তারা। বয়ফ্রেন্ডের অনুরোধে না বলতে পারেনি বলে এক ছাত্রী দাবি করে।

এদিকে, এ ঘটনা ফাঁস হওয়ার পর হৈচৈ পড়ে যায় পুরো বসনিয়ায়। খোদ দেশের যৌনশিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। নাবালকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বৃদ্ধিতে ইতিমধ্যেই বসনিয়া সরকার স্কুলে যৌনশিক্ষার পাঠ দিতে তোড়জোড় শুরু করেছে। এর মধ্যেই প্রাথমিক স্কুলের ছাত্রীদের এ কাণ্ডে বেশ উদ্বেগে পড়েছে প্রশাসন।

কেএইচ