ইসরাইলের কারাগারে বন্দী প্রায় ১৩০০ ফিলিস্তিনির গত ২৬ দিনের গণ অনশনের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করতে ১৪ এবং ১৫ মে ৪৮ ঘন্টার অনশন পালন করল দক্ষিণ আফ্রিকার কিছু মন্ত্রনালয়ের মন্ত্রীবৃন্দ।

ফিলিস্তিনের ন্যশানাল ইনিশিয়েটিব মুভমেন্টের(Palestinian National Initiative (PNI) movement) সেক্রেটারি জেনারেল মুস্তফা বারগাউতি(Mustafa Barghouthi) গত শুক্রবার দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি বলেন সাস্থ্যমন্ত্রী সহ যোগাযোগ, শিল্প ও অর্থ এবং বিজ্ঞান মন্ত্রনালয়ের মন্ত্রীবৃন্দ এই অনশনে অংশ নেন।

পাশাপাশি তাদের সাথে অংশ নেয় ৬ জন ডিপুটি মিনিস্টার, সরকারি উচ্চ পর্যায়ের কর্মচারি, সাংবাদিক এবং আফ্রিকান ন্যাশানাল কংগ্রেস পার্টির নেতৃবৃন্দ।

ইসরায়েলের কারাগারে মৌলিক অধিকার রক্ষায় চাপ সৃষ্টি করতে এবং কঠিন অমানবিক পরিস্থিতি তুলে ধরতে বন্দী ফাত্তাহ নেতা মারওয়ান বারগাউতির আহ্বানে এ অনশন শুরু হয়।

প্রিজনার'স রাইট'স অরগানাইজেশন আদ্দামিরের(prisoners’ rights organization Addameer) মতে, ফিলিস্তিনিদের প্রায় ৪০ ভাগ নাগরিক বিশেষ করে পুরুষরা ইসরাইলের বর্বরতার প্রতিবাদ করতে গিয়ে একবার হলেও ইসরাইলের দ্বারা বন্দীর স্বীকার হয়েছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনিদের প্রতি চলা ইসরাইলের এই অাগ্রাসনে প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি ইসরাইলী কারাগারে বন্দী হয়।
জেড