ইরাকে তৎপর আইএস'র ৮৬ জন কমান্ডারকে হত্যা করা হয়েছে। ইরাকের মসুল শহরে তৎপর এসব কমান্ডারের বিরুদ্ধে প্রতারণার ও শঠতার অভিযোগ আনা হয়েছে।
ইরাকের একজন সংসদ সদস্য জানান, মসুল শহরে তৎপর এসব কমান্ডার পালিয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাদেরকে সে সুযোগ দেয়া হয় নি বরং প্রতারণার অভিযোগ এনে হত্যা করা হয়েছে।
ইরাকের সংসদ সদস্য মোয়াফাক রুবাই জানান, আইএস'র এসব কমান্ডার তাদের পরিবারের সঙ্গে যোগযোগ করেছে বলে জানার পর সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কমান্ডাররা তাদেরকে হত্যার নির্দেশ দেয়।
ইরাকের স্টেট অব ল কোয়ালিশনের এ সংসদ সদস্য জানান, গত কয়েক সপ্তাহ ধরে আইএস থেকে লোকজন পালানোর ঘটনা ঘটছে। তারপর এসব কমান্ডারকে হতা করা হলো।
রুবাই জানান, তারা শুধু নিজ দেশে ফেরার অনুরোধ জানিয়েছিল সে কারণে তাদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুত্র: রেডিও তেহরান
ইআর





