গত মাসে দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হওয়ার কারণে দেশটির কোস্টগার্ড ভেঙে দেওয়া হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই । তিনি বলেন, নতুন একটি নিরাপত্তা সংস্থা (সেফটি এজেন্সি)  পুলিশের সাথে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করবে। "দুর্ঘটনার সময় দুর্বলভাবে যে সাড়া প্রদান করা হয়েছে, সেটার চূড়ান্ত দায়ভার আমার উপর বর্তায়", যোগ করেন প্রেসিডেন্ট। গত ১৬ এপ্রিল ফেরি দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার ২৮১ জন নাগরিক নিহত হয়। তাদের অধিকাংশই ছিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এখনো নিঁখোজ রয়েছে ২৩ জন। জীবিত উদ্ধার করা হয় ১৭২ জনকে। ফেরির ক্যাপ্টেন এবং ৩ জন ক্র'র বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা আরো ১১ জন ক্র'র বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। একটি সাময়িক তদন্তে দেখা গেছে, আকস্মিকভাবে উল্টে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]