ভারতে গর্ভপাত আইনে রদবদল করতে যাচ্ছে কেন্দ্র। এতদিন কোনো মহিলা গর্ভবতী হওয়ার ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো আইনসম্মত ছিল এ দেশে। এবার ২০ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভবতী মহিলারা গর্ভপাত করাতে পারবেন।
হঠাৎ এই আইন পরিবর্তনের কারণ সম্পর্কে জানা গেছে, সম্প্রতি বম্বে হাইকোর্টের দারস্ত হওয়া নিকিতা নেহতার ঘটনা। নিকিতা ২০ সপ্তাহেরও বেশি সময়য়ের গর্ভবতী মা।
ডাক্তারেরা তাকে বলেন, গর্ভের সন্তানের মধ্যে এমন কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার ফলে প্রসবের সময় শিশু ও মা-দুজনেরই মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভপাত করাতে গেলে আইনি জটিলতার কারণে ডাক্তাররা রাজি হননি। আর তাই তিনি আদালতের দারস্ত হন।
জানা গেছে, নিকিতা নেহতার মত অনেকের আবেদনের ভিত্তিতে পাশাপাশি জননী সুরক্ষার জন্যই এই আইনে রদবদল আনতে চলেছে কেন্দ্র। তবে একাংশের মতে, এই নয়া আইন মহিলাদের আরো বেশি ক্ষমতায়নের পরিপন্থী।
ইআর





