খুবই পরিচিত মুখ তাদের। এর আগেও অনেক পুরস্কার ঘরে নিয়েছেন। কিন্তু এবার সবচেয়ে বড় পুরস্কারটি হাতিয়ে নিচ্ছেন তারা। যার নাম 'অস্কার' পুরস্কার।
এবারের ৯০ তম একাডেমিক অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেলেন 'গ্যারি ওল্ডম্যান' এবং সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পেলেন 'ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড'।
যে ছবিটির জন্য গ্যারি ওল্ডম্যান সেরা অভিনেতার পুরস্কার পান তার নাম 'ডার্কেস্ট আওয়ার'। এ বছর দ্বিতীয়বার অস্কারে মনোনয়ন পান তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হেলেন মিরেন ও জেন ফন্ডা।
গ্যারি ওল্ডম্যানের মায়ের বয়স ৯৯। পুরস্কার হাতে নিয়ে গ্যারি ওল্ডম্যান মাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার সাপোর্ট আর ভালোবাসার জন্য ধন্যবাদ। অপেক্ষা করো, তোমার জন্য এই পুরস্কারটা নিয়ে আসছি।’
এবারে অস্কারে সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যানের পাশাপাশি আরও যারা মনোনয়নে ছিলেন পান টিমোতি শ্যালামে (কল মি বাই ইয়োর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট) ও ডেনজেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল, এস্কোয়ার)
সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড এর আগে বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারের আসরে সেরা নায়িকা হয়েছেন। কিন্তু এবার সবচেয়ে বড় জায়গার নায়িকা হয়ে গেলেন তিনি।
তিনি যে ছবিটির জন্য অস্কার পান তার নাম নাম ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’। পুরস্কার পাওয়ার পর মিলনায়তনে উপস্থিত সব মেয়েদের দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি। এরপর সবাই মিলে উল্লাস প্রকাশ করেন।
এবার অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন স্যালি হোকিন্স (দ্য শেপ অব ওয়াটার), মারগোট রোবি (আই, টনিয়া), সারশো রোন্যান (লেডি বার্ড) ও মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)।
জেড





