ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দেড় শতাধিক।

ইরাকি পুলিশ বাহিনীর বরাত দিয়ে সোমবার নিউজ উইক এ তথ্য জানায়। এর আগে জানানো হয়েছিল আত্মঘাতি এ হামলায় ৭৯ জন নিহত হয়েছেন।

শনিবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলের জেলা কারাদার একটি রেস্তোরাঁর কাছে মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঈদের কেনাকাটার জন্য ইফতারের পর থেকেই ওই এলাকায় মানুষের বেশ ভিড় থাকে।

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনার পর বাগদাদের উত্তরাঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা বিস্ফোরণে আরও পাঁচজন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

ইরাকের ফালুজা শহর আইএসের কাছ থেকে পুনর্দখল করার এক সপ্তাহ পরই এই দুটি হামলার ঘটনা ঘটলো।

 

এফএফ