অংক কঠিন একটি বিষয়। তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে অনেক কিছু করা হয়। এমনই একটি কাজ করা হয়েছিল থাইল্যান্ডে।

অংক বইয়ের কভার পৃষ্ঠায় গণিতের সূত্রগুলোর সঙ্গে এক নারী মডেলের ছবি দেয় দেশটির পাঠ্যপুস্তক প্রকাশক মুয়াং থাই বুক। ছবিতে ভেঙে ভেঙে গণিতের সূত্রগুলো বোঝাচ্ছেন ওই সুন্দরী নারী।

কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। না জেনে, না বুঝে বইতে ওই ছবি দেওয়ায় থাইল্যান্ডে সরকার সমালোচনার মধ্যে পড়েছে।

ছবির ওই নারী আর কেউ নন, তিনি জাপানের এক পর্নোস্টার। নাম মানা আওকি। ওই পর্নোস্টারের ভিডিওচিত্র আগে অনেকবার ইন্টারনেটে দেখেছেন ওই শ্রেণির শিক্ষার্থীদের অনেকেই। আর শিক্ষার্থীরা পর্নোস্টারকে নতুন করে দেখলেন তাদের অংকের পাঠ্যপুস্তকে। আর তখনই বিষয়টি জানাজানি হয়ে যায়।

পাঠ্যপুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানটি টুইটারে ওই পর্নোস্টারের ছবিটি পায়। আর অংক বইয়ের পৃষ্ঠা সজ্জায় তাকেই মডেল হিসেবে নির্বাচিত করে প্রতিষ্ঠানটি।

জানা যায়, শিক্ষকের ভূমিকায় পর্নো ছবিতে অভিনয় করেন আওকি। সেখানে দেখা যায়, তিনি শিক্ষার্থীদের গণিতের সূত্রগুলো ব্লাক বোর্ডের লিখে বোঝাচ্ছেন।  

ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ