আটলান্টিকে একশো বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ নিয়ে আলোচনা গবেষণা চলছেই। জাহাজটির ডুবে যা্ওয়ার করন নিয়ে ফের জল্পনা উঠেছে। জাহাজ ধ্বংসের কারণ নিয়ে উঠে এসেছে নতুন তথ্য।

সম্প্রতি আইরিশ সাংবাদিক ম্যালোনি জানিয়েছেন, কোনো হিমশৈল নয়, আগুনের কারণে টাইটানিকের ধ্বংস হয়েছে। এই আইরিশ সাংবাদিক গত ৩০ বছর ধরে তিনি টাইটানিকের উপর গবেষণা চালাচ্ছেন। গবেষণা শেষে ম্যালোনি এমন তথ্য দিয়েছেন । ‘টাইটানিক: দ্য নিউ এভিডেন্স’ নামে একটি তথ্যচিত্রে গোটা বিষয়টি তুলে ধরেছেন ওই সাংবাদিক। 

তিনি জানান, হিমশৈলটি ধাক্কা মারার ফলে টাইটানিকের কোনো ক্ষতিই হয়নি। আগুনের কারণেই জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। বেলফাস্ট থেকে ১৯১২ সালে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল, সেই আগুনই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়।

প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন চারদিন পরে সেই  নেভানো হয়। যা জাহাজের খোলটিকে ভঙ্গুর করে দিয়েছিল। ফলত ওই হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় জাহাজটি। না হলে ওই হিমশৈলটির ধাক্কায় জাহাজটি ভেঙে যেত না বলে মনে করেন তিনি।

নাজিব