ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারো বিমান, স্থলও নৌহামলা শুরু করেছে ইসরাইলের সামরিকবাহিনী। হামাস রকেট নিক্ষেপ করছে- এমন অভিযোগ এনে রোববার নতুনভাবে হামলা শুরু করে তারা। খবর, বিবিসি, এএফপি'র।

যুদ্ধবিরতির বিষয়ে হামাস বলছে, গাজা উপত্যকা থেকে ইসরাইল তাদের সেনাদের সরিয়ে না নিলে হামাস প্রতিরোধ থামাবে না।

এ বিষয়ে হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, " গাজা উপত্যকা থেকে ইসরাইল ট্যাংক সরিয়ে না নিলে কোনো মানবিক যুদ্ধবিরতি বৈধ নয়।"

শনিবার যুদ্ধবিরতি চলাকালে গাজার অনেক নাগরিক প্রয়োজনীয় জিনিস-পত্র সংগ্রহ করেছেন। আবার অনেকে ঘর-বাড়ির  ধ্বংসস্তুপ থেকে প্রিয় স্বজনদের লাশ উদ্ধার করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এপর্যন্ত ১০৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়র এবং জাতিসংঘ। এই সহিংসতায় আহত হয়েছেন প্রায় ৬,০০০। সূত্র: এএফপি।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই


ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই