ইরান যাকে জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে, হোয়াইট হাউজ বলছে, তারা ঐ ব্যক্তিকে ভিসা দেবেনা।
রাষ্ট্রদূত হামিদ আবুতালেবি ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে হামলার সাথে জড়িত বলে তার নিয়োগ নিয়ে আমেরিকার কঠোর আপত্তি রয়েছে।
তবে ইরান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলে উল্লেখ করেছে।
হামিদ আবু তালেবি জাতিসংঘের রাষ্ট্রদূত মনোনীত হবার পর তাকে যেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেয়া হয়- কংগ্রেসের পক্ষ থেকে আসা এমন প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ওবামা অনেকটা চাপের মুখে পড়েন।
এ সপ্তাহের শুরুতে ইরান সরকারকে হোয়াউট হাউজ জানিয়েছিল, হামিদ আবুতালেবিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করে তারা ঠিক কাজ করেনি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে দু:খজনক ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে উল্লেখ করেছেন জাতিসংঘের ইরানের মুখপাত্র, হামিদ বাবেই।
মি: আবুতালেবিকে ভিসা না দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেট উভয় কক্ষেই বিল পাস হয়েছে। এখন বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হতে প্রেসিডেন্ট বারাক ওবামার সই প্রয়োজন।
ইরান বলছে, সবচেয়ে অভিজ্ঞ কূটনীতিকদের মধ্যে একজন হামিদ আবুতালেবি, যোগ্যতার ভিত্তিতেই তাকে নিয়োগ দেয়া হয়েছে।
হোয়াইট হাউজ মুখপাত্র জে কার্নি শুক্রবার বলেছেন, “আমরা জাতিসংঘ এবং ইরানকে জানিয়ে দিয়েছি যে আমরা মি: আবুতালেবির ভিসা ইস্যু করবোনা। এ লক্ষ্যে কংগ্রেসে ইতিমধ্যেই একটি বিল পাস করা হয়েছে। আমরা আইনটি পর্যালোচনা করবো ”।
যদিও ভিসা না দেয়া সংক্রান্ত বিলটিতে প্রেসিডেন্ট ওবামা সই করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি মি: কার্নি।
১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয় একদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই সংকটে ৫২ জন অ্যামেরিকান ৪৪৪ দিন আটকে ছিলেন।
গত মাসে ইরানিয়ান এক নিউজ সাইটে দেয়া সাক্ষাতকারে মি: আবুতালেবি বলেছিলেন, মার্কিন দূতাবাস দখল করে নেয়া গ্রুপটির সাথে তিনি যুক্ত ছিলেননা।
যুক্তরাষ্ট্র এর আগে কখনো জাতিসংঘের কোন রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাখ্যান করেনি, এবং মি: আবুতালেবির ভিসা ইস্যু না করে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন হবে কিনা এ নিয়ে কূটনীতিকদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানাচ্ছেন সংবাদদাতারা। সূত্র : বিবিসি বাংলা
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূতকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যাকে জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে, হোয়াইট হাউজ বলছে, তারা ঐ ব্যক্তিকে ভিসা দেবেনা। রাষ্ট্রদূত হামিদ আবুতালেবি ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে হামলার সাথে





