প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস।
প্রাণঘাতী এই ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৬ জন রোগী শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গতকাল (০৭ মার্চ) শনিবার বিকেলে জরুরি অবস্থা ঘোষণা করেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউইয়র্ক টাইমসের খবরে এই তথ্য জানানো হয়।
কুমো জানান, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতিরক্ষামূলক জিনিসপত্র কিনতে ৩০ মিলিয়ন ডলার খরচ করতে চান তিনি। করোনাভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন তিনি। সেইসঙ্গে রাজ্যের কোথাও যেন বড় জমায়েত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলেছেন।
নিউইয়র্কের মেয়র বলেন, চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আতঙ্কে নিজে থেকেই কোয়ারেন্টাইনে চলে গেছে। অনেকে কোনো নির্দেশ মানছে না।
গত শুক্রবার থেকে কাউন্টিতে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। নিউ রোচেলের এক আইনজীবী গেল সপ্তাহের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন। তার পর করোনাভাইরাসে আক্রান্ত হয় ওই ২৩ জন।
এদিকে, গত মঙ্গলবার সেন্ট জনস এপিস্কোপাল হাসপাতালে পরীক্ষার পর এক ট্যাক্সিচালকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর পর থেকে আতঙ্কিত হয়ে হাসপাতালটির ৪০ জন্য চিকিৎসক ও নার্স নিজে থেকেই কোয়ারেন্টাইনে চলে গেছেন। ওই ট্যাক্সিচালক এখন হাসপাতালের আইসোলেশনে আছেন।
এমবি





