ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে দপ্তরের দু’তলায় ২৪২ নম্বর ঘরে। খবর পেয়ে ঘটনাস্থানে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশান প্রোটেকশন গ্রুপ দমকলকে আগুন লাগার খবর দেয়। মোট ১০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থানে যায়। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কম্পিউটারের UPS-থেকে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল আধিকারিক গুরমুখ সিং।
ঘরটি একজন সেকশন অফিসারের বলে জানা গেছে। দমকল ছাড়াও ঘটনাস্থানে পৌঁছয় দিল্লি পুলিশ। এই ঘটনায় কারও শারীরিক ক্ষতি হয়নি।
এএস





