প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, আজ (২৭ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে মৃত্যু ৮ লাখ ২৪ হাজার ৬৬৪ জনের। আর এখন পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৫০৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ২১ হাজার ৬০২ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৭ লাখ ১৭ হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ১৭ হাজার ৬৬৫ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জনের। মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান চতুর্থ।
মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৮৮৮ জন। আর মৃত্যু হয়েছে ৬২ হাজার ৭৬ জন।
করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৬৮ হাজার ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সেখানে করোনায় মারা গেছে ১৬ হাজার ৬৩৮ জন।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।
একইদিনে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে আরও ২ হাজার ৫১৯ জনের দেহে শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানানো হয়।
এমবি





