বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করাকরছেন ইউরোপীয়ান এক্সটার্নাল একশন সার্ভিস। বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপনেওয়া হবে বলেও জানিয়েছেন ইউরোপীয়ান এক্সটার্নাল একশন সার্ভিসের উচ্চ পর্যায়েরএকটি প্রতিনিধি দল।
উচ্চ পর্যায়েরএকটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন
মঙ্গলবার ব্রাসেলসে বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয়ান এক্সটার্নাল একশন সার্ভিসের উচ্চ পর্যায়েরএকটি প্রতিনিধি দলের মতবিনিময়হয়।ওই বৈঠকে তারেক রহমানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তার বিশেষ রাজনৈতিকউপদেষ্টা হুমায়ূন কবির।
বৈঠক থেকে বেরিয়ে আসার পর হুমায়ূন কবিরজানান, এক্সটার্নাল একশন সার্ভিসের প্রতিনিধিরা বলেছেন- বাংলাদেশেরগণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যপরিষ্কার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করাহচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপনেওয়া হবে।
হুমায়ূন কবির বলেন, ইউরোপীয় ইউনিয়নের এই শক্তিশালীঅপারেশন টিমের সঙ্গে বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের চলমান রাজনৈতিকঅস্থিরতা, সহিংসতা, হত্যা, গুম, খুন, লুটের ব্যাপারে অবৈধভাবে ক্ষমতায়আরোহণকারী সরকারের কার্যকলাপের একটা স্বচ্ছ চিত্র তুলে ধরেছি। কমিশনের এইএক্সটার্নাল অপারেশন টিম সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের ও জবাবদিহিতানিশ্চিতকরনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন বলেও জানান হুমায়ূন।
এমআর





