পাকিস্তানের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুনাইদ জামশেদও ছিলেন বিধ্বস্ত হওয়া বিমানটিতে। জানাযায় তিনি সস্ত্রীক বিমানটির আরোহী হয়েছিলেন । বুধবার শিল্পী জুনাইদ জামশেদের ভাই এ কথা নিশ্চিত করেছেন।
পাকিস্তানের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুনাইদ জামশেদ ইসলাম প্রচারের জন্য বিভিন্ন যায়গায় ভ্রমণ করে থাকেন। চিত্রলেও তিনি ইসলাম প্রচার কজে গিয়েছিলেন।
বিমানের যাত্রীর তালিকাতেও জুনাইদ জামশেদ ও তার স্ত্রীর নামও ছিল বলে জানাযায়। এই শিল্পীর সহযোগী মেহমুদ আলম পাকিস্তানের জিও নিউজকে বলছে, জুনাইদ জামশেদ ইসলাম প্রচারে ১০ দিনের সফরে চিত্রলে ছিলেন।
প্রসঙ্গত,পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-৬৬১ বিমানটি বুধবার বিকাল সাড়ে তিনটায় চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে উড়ার পর হেভেলিয়ান এলাকার কাছে বিধ্বস্ত হয়। বিকাল ৪টা ৪০ মিনিটে বিমানটির ইসলামাবাদে অবতরণের কথা ছিল বলে জানাযায়।
নাজিব





