সুইজারল্যান্ডের সীমান্তের কাছে ফ্রান্সে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৫ সুইস নাগরিকের প্রাণহানি ও আরো ২ জন আহত হয়েছে।
ফরাসী পুলিশ জানিয়েছে, সুইস সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত মোন্তবেলিয়ার্দ নগরীর কাছে একটি বাড়ির বাগানে ইসি১৩০ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
সুইজারল্যান্ডের লসেনে বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। মোন্তবেলিয়ার্দ বিমানবন্দর থেকে কয়েকশ মিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।
এসএমএ





