সিরিয়া যুদ্ধে রাশিয়ার ভূমিকা আরো জোরালো হলো। মস্কোর সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে অ্যাডমিরাল কুজনেটসোভের নেতৃত্বে একটি দ্রতগামী এয়াক্রাপট যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।
প্রেসটিভির খবরে বলা হয়েছে মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে, সিরিয়ায় চলমান সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে ক্ষেপনাস্ত্র ক্রজার জাহাজটি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, অভিযান শেষে জাহাজটি মস্কোর নৌবাহিনীর সাথে যোগ দেবে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয় যুদ্ধ জাহাজটির অবস্থান নিশ্চিত করতে একটি ভিডিও প্রকাশ করে। (দেখুন ভিডিও)
এসএম





