পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলী পুলিশের হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার স্থানিয় সময় সকাল ৭টায় ওই ঘটনায় বিক্ষুব্ধদের ওপর স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে ইসরায়েলী পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ইসরায়েলী পুলিশ প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
প্রায়ই আল-আকসা মসজিদে ৪০ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে থাকে ইসরায়েল সরকার। তবে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলোতে তা তুলে নেওয়া হয়।
ঈদুল আজহার পর এ দিনও বিভিন্ন বয়সী লোক আল-আকসায় নামাজ পড়তে আসেন। সংঘর্ষের একপর্যায়ে তারা মসজিদটির ফটক আটকে দেয়। (সূত্র: আলজাজিরা)
এআই





