বিশ্বের সবচেয়ে ভারী ওজনের মহিলা ওজন কমিয়ে এখন নিজের হাত দিয়ে খেতে পারে বলে জানালো তার চিকিৎসাধিন ডাক্তার।

দুবাইতে চিকিৎসার তিন মাসের মধ্যে এই প্রথমবারের মতো নিজের হতে খাবার তুলে নিল ইমান আব্দুল আত্তি নামের এই মিশরীয় নাগরিক।

২য় বারের মতো আর শারীরিক উন্নতি সম্পর্কে আপডেট দিল তার ডাক্তাররা। ডাক্তারদের মতে ইমান এখানে চিকিৎসার প্রথম থেকে আমরা তাকে কয়েক চামচ করে খাওয়ার দিতে পারতাম। কিন্তু এখন নিয়মিত প্রায় দুই বার করে ১৫ চামচ খাবার আমরা তাকে দিতে পারছি। এতে আমরা তাকে খাবারের পাশাপাশি তাকে মেডিসিনও দিতে পারছি।

ডাক্তাররা বলেন গত ২৮মে ইমানের মা দুবাইতে আসে ইমানের কি অবস্থা তা দেখার জন্য। তিনি দেখে খুব বিস্মিত হলেন যে তার শারীরিকভাবে এতো উন্নতি সম্ভব হয়েছে।সবচেয়ে বড় আশার বাণী হচ্ছে ইমান আস্তে আস্তে তার নিতম্ব নড়াচড়া করতে পারছে যেটা গত দুই বছর ধরে সে করতে পারে নি।

ইমান এখন হাসে, টিবি দেখে এবং তাকে দেখতে আসা ভিজিটরসদের সাথেও সে কথা বলে।

কিভাবে এতদূর উন্নতি করা সম্ভব হলো ডাক্তারের কাছে এক প্রশ্নের জবাবে জানান, 'আমরা তিনটি ধাপে তাকে চিকিৎসা দিই। প্রতিটি ধাপে তার প্রতি খুব যত্ন করা হতো। যার কারণে এই উন্নতি করা সম্ভব হয়েছে'।

উল্লেখ্য যে দুবাইতে চিকিৎসার জন্য আসার আগে ইমান চিকিৎসা নিতে গিয়েছিল ভারতে। ভারতে চিকিৎসা শুরু করলেও কোন উন্নতি দেখতে পায়নি ইমানের পরিবারের সদস্যরা। তারা ডাক্তারের সুচিকিৎসার বিষয়ে প্রশ্ন তুলেন। কোন অগ্রগতি না পেয়ে তারা দুবাইয়ের বুরজিল হাসপাতালে তাকে ভর্তি করান।

ইন্ডিয়া থেকে আসার সময় তার ওজন ছিল প্রায় ১৭৬ কেজি। বর্তমানে তা অনেকদূর কমে গেছে।