ইসরাইল সোমবার গাজার আরেকটি জাতিসঙ্ঘ-পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে। এতে খাবার সংগ্রহ করতে লাইনে দাঁড়ানো নারী ও শিশুসহ ১০ উদ্বাস্তু নিহত হয়েছে। গাজা থেকে ইসরাইল ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। ইসরাইল দাবি করেছে, হামাসের সুড়ঙ্গ ধ্বংসের কর্মসূচি শেষ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, স্কুলটির প্রবেশপথে ইসরাইল বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নতুন করে ইসরাইল হামলা শুরুর পর এসব লোক সেখানে আশ্রয় নিয়েছিল।

হামলার পর পরই হতাহত প্রায় ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়।

মাত্র চার দিন আগে ইসরাইল অপর একটি জাতিসঙ্ঘ-পরিচালিত স্কুলে হামলা চালিয়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সোমবার এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জন একই পরিবারের সদস্য।

এদিকে গাজা উপত্যাকা থেকে ইসরাইলি ট্যাঙ্ক সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। নিরাপত্তা সূত্র দাবি করেছে, তারা গাজায় হামাসের বিপুলসংখ্যক সুড়ঙ্গ ধ্বংস করেছে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ