ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর এবার প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসিতে শক্তিশালী এই সুনামি আঘাত হানে।

টুইটারের একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল উচ্চতার সুনামি ওই এলাকার স্থাপনাগুলো মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছে।  

এর আগে বিকেল ৫টা ২ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ২ মিনিট) সুলাবেসির পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এরপর দেশটিতে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কও করা হয় সকলকে। 

এমবি