২০১৭ সালে প্রায় ১০০০ হাজার নতুন শব্দের যোজন-বিয়োজন করে অক্সফোর্ড কর্তৃপক্ষ। নতুন সংযোজনের মধ্যে যেকোন একটি শব্দকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়। অর্থ্যাৎ যে শব্দটি সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত হয়।
এ বছরের আলোচিত বর্ষসেরা শব্দ ঘোষণা করল অক্সফোর্ড ডিকশনারী কর্তৃপক্ষ। তা হলো ‘ইয়ুথকোয়েক’ (youthquake)। এর বাংলা অর্থ দাড়ায় ‘যুবকম্পন’ বা ‘তারুণ্যকম্প’? । যার মানে দাড়ায় তরুণদের দ্বারা সৃষ্ট কম্পন বা কাজ। তবে চূড়ান্ত বঙ্গানুবাদ যাইহোক, মূল বিষয়টা এমনই।
অক্সফোর্ড অভিধান ‘ইয়ুথকোয়েক’ (Youthquake)-কে ২০১৭ সালের সেরা শব্দ ঘোষণা করেছে। এক বছরে এই শব্দটির ব্যবহার পাঁচ গুণ বেড়েছে বলে তারা জানিয়েছে।
অক্সফোর্ড অভিধানে ইয়ুথকোয়েকের অর্থ বলা হয়েছে, “ব্যাপক মাত্রায় তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন।”
গত জুন মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচনে ‘ইয়ুথকোয়েক’ শব্দটির ব্যবহার দেখা যায়। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের সময় শব্দটির ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে যুক্তরাষ্ট্রে এখনো শব্দটির তেমন ব্যবহার দেখা যাচ্ছে না।
১৯৬৫ সালে ভোগ ম্যাগাজিনের সম্পাদক ডায়ানা ভ্রিল্যান্ড সর্বপ্রথম ‘ইয়ুথ’ ও ‘কোয়েক’ শব্দ দুটিকে এক সঙ্গে জুড়ে দেন। ফ্যাশন ও সংগীতের তরুণদের মধ্যে সেসময় রুচির ব্যাপক পরিবর্তন বোঝাতে তিনি এই শব্দটি তৈরি করেছিলেন। এর আগে ২০১৬ সালে ‘পোস্ট-ট্রুথ’, ২০১৫ ‘সালে ফেস ইয়ুথ টিয়ারস অব জয়’ ইমোজি, ২০১৪ সালে ‘ভেপ’, ২০১৩ সালে ‘সেলফি’ ও ২০১২ সালে ‘অমনিশ্যামবলস’ ব্রিটেনে ও ‘জিআইএফ’ যুক্তরাষ্ট্রে বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল।
জেড





