মুসলিম ব্রাদারহুডের ৭ নেতাকে এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে কাতার।যাদেরকে বহিস্ককার করা হচ্ছে তারা হলেন মুসলিম ব্রাদারহুডের সেক্রেটারি জেনারেল মাহমুদ হাসান, ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির সদস্য আমরো দাররাজ, হামযা জোবা, আশারাফ বাদরিদ্দিন, জামাল আব্দুল সাত্তার, এবং বিশিষ্ট দায়ী ইসাম তালিমা এবং ওয়াজদি গনিম।
নাম প্রকাশ না করার শর্তে দলটির একটি সূত্র জানায়, কাতারের এই সিদ্ধান্ত কিছুটা আশ্চর্যজনক । ধারণা করা হচ্ছে আরও অনেক নেতাকে ভবিষ্যতে কাতার ছেড়ে যেতে বলা হতে পারে।
এক বিবৃতিতে ব্রাদারহুড নেতাদাররাজ বলেন, “ক্যু এর বিপক্ষে মিশরের লোকজনকে সহায়তার জন্য আমরা কাতার কে ধন্যবাদ জানাই। আমরা খুব ভাল মতই এই অঞ্চলের পরিস্থিতির বিষয়ে অবগত আছি।" তিনি আরো বলেন, আমরা কাতারে সম্মান এবং ভালবাসা পেয়েছি। দলের সাথে সংশ্লিষ্ট অনেকে এ জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ...আমরা জোর দিয়ে বলতে চাই যে আমরা মিশরের বিপ্লব সম্পন্ন করার জন্য কাজ করব।
ব্রাদারহুডের নেতা গনিম কাতার ছেড়ে দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ইয়ুটিউবে প্রচারিত এক ভিডিওতে তিনি বলেন, “আমি প্রিয় কাতারকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোন প্রকার অপ্রীতিকর অবস্থা বা সমস্যার সৃষ্টি না হয়”। তিনি কাতার এবং সে দেশটির আমিরকে ধন্যবাদ জানান। তিনি কোথায় যাচ্ছেন এ বিষয়ে কিছু বলেননি। সূত্র: মিডিলিস্ট মনিটর
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





