গত সপ্তাহে প্যারিসে বেশ কয়েকটি হামলার পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ১০ হাজার সৈন্য মাঠে নামিয়েছে ফ্রান্স। এছাড়া ইহুদী বিদ্যালয়গুলোর নিরাপত্তা দিতে আরো কয়েক হাজার পুলিশ পাঠানো হবে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেন ইয়াবিস লি ড্রিয়ান বলেছেন, মঙ্গলবার থেকে সৈন্যবাহিনী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবে।

নিরাপত্ত নিয়ে মন্ত্রীপরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সপ্তাহে ব্যঙ্গাত্মক পত্রিকা 'শার্লি হেবদো' এর অফিসে হামলা চালিয়ে সম্পাদকসহ মোট ১২ জনকে হত্যা করা হয়। এরপর আরো হামলায় করে পুলিশসহ মোট ৫ জনকে হত্যা করা হয়।

জেডআই