যুগে যুগে প্রেম-ভালোবাসা জন্ম দিয়েছে অনেক কল্পকাহিনীর। ইতিহাসও সৃষ্টি করেছেন অনেক প্রেমিক যুগল। প্রেমের কারণে ধর্মকেও তুচ্ছ মনে করেছেন অনেকে। তবে এবার ৭০ বছর বয়সী প্রেমিককে বিয়ে করে বয়সকে হার মানিয়েছেন ১১৩ বছর বয়সী আজিতিহান সায়ুতি। ঘটনাটি ঘটেছে চীনের জিনজিয়াং প্রদেশের বাচু শহরে। প্রেমিকা আজিতিহান সায়ুতি ও প্রেমিক আমিতি আহমতি উভয়ে একটি নার্সিং হোমের বাসিন্দা। ২০১৩ সালে সেখানেই তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর প্রেম, অতঃপর বিয়ে। তবে বিয়েতে আজিতিহানের সম্মতি জন্য ছয় মাস অনবরত চেষ্টা চালিয়ে যেতে হয়েছে প্রেমিক আমিতি আহমতিকে। এই বয়সে বিয়ে করাটা ‘লজ্জার’ ব্যাপার বলে আজিতিহান প্রথমবার আমিতির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। নাছোড়বান্দা আমিতি। বিয়ের প্রস্তাবে রাজী না হলেও ভালোবাসার মানুষটিকে অতিরিক্ত খাবার দিয়ে আকৃষ্ট করতে থাকেন। অবশেষে কন্যার মন গলাতে পেরেছেন তিনি। আর সময়ক্ষেপণ না করেই গত সপ্তাহে আজিতিহানকে বিয়ে করেছেন আমিতি। তাদের বিয়েতে আশপাশের অনেকে উপস্থিতও ছিলেন। বিয়ের দিন কনে ঘোমটা টেনে বসেছিলেন আর বর পড়েছিলেন বিশেষ ধরণের টুপি। দু’জনে টেবিলের একপাশে বসে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেছেন। তাদের বিয়ের অতিথি ছিলেন নার্সিং হোমের বাসিন্দারা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর আমিতি বলেন, ‘আমরা এখন খুব সুখী। সঙ্গীর বয়স খুব বেশি হওয়াটা আমার জন্য কোনো ব্যাপার নয়। আজিতিহান আমার অনেক যত্ন নিত, খাওয়ার সময় তার অংশের খাবার আমাকে দিত।’ তিনি বলেন, ‘ও (আজিতিহান) আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আমি পিছু ছাড়িনি। কম বয়সী ছেলেদের মতো আমি ওর পিছু নেই। অবশেষে এপ্রিলে আজিতিহান আমার প্রস্তাব গ্রহণ করে। (সূত্র ডেইলি মেইল)। [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
প্রেমের কাছে হার মানলো বয়স
যুগে যুগে প্রেম-ভালোবাসা জন্ম দিয়েছে অনেক কল্পকাহিনীর। ইতিহাসও সৃষ্টি করেছেন অনেক প্রেমিক যুগল। প্রেমের কারণে ধর্মকেও তুচ্ছ মনে করেছেন অনেকে। তবে এবার ৭০ বছর বয়সী প্রেমিককে বিয়ে করে বয়সকে হার মানিয়েছেন ১১৩ বছর বয়সী আজিতিহান সায়ুতি।





