আফগানিস্তানে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের নারী ও শিশুসহ এ পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো গুরুতর আহত অবস্থায় আছে প্রায় ১০ জন।
'আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ফারাহ প্রদেশে কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত ও ১০ জন নিহতের খবর পাওয়া গেছে।' ফারাহ প্রদেশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিবের উদ্বৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করে টিআরটি ওয়ার্ল্ড।
বিষয়টি নিশ্চিত করে ফারাহ প্রদেশে অপর এক মুখপাত্র ফারুক বারাখাজি জানান, 'হতাহত সবাই আফগানিস্তানের নাগরিক। তারা ভ্রমণে যাচ্ছিলেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দ্বায় স্বীকার করেনি।'
আফগানিস্তানে সাধারণ নাগরিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ করার একদিন পরই এই ঘটনা ঘটে। আফগানিস্তানে ক্ষয়ক্ষতি নিয়ে জাতিসংঘ গতকাল এক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা, গত বছরের ছয় মাস থেকে এই বছরের ছয় মাসে আফগানিস্তানে হতাহতের পরিমাণ বেড়েছে রেকর্ড সংখ্যকহারে প্রায় ২৭ ভাগ। যার মধ্যে নিহত প্রায় ১,৩৩৬ জন এবং আহত ২,৪৪৬ জন। হতাহতের মধ্যে প্রায় ৩ ভাগের ১ ভাগই শিশু।
এছাড়া প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাটো ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর দ্বারা সবচেয়ে বেশি হতাহত হয়েছে। যার তুলনায় তালেবান দ্বারা অনেক কম হতাহত হয়েছে।
জেড





