হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালনকালে তার অন্তত একটি ফোন কলে আড়ি পেতেছে জার্মান গোয়েন্দা সংস্থা। জার্মানির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়।

হিলারির উত্তরসূরি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিষয়টি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে আলাপ করবেন বলে ধারণা করা হচ্ছে।

জার্মানির দৈনিক পত্রিকা স্যুডডয়চে সাইটুং ও অঞ্চলভিত্তিক রাষ্ট্রীয় টেলিভিশন এনডিআর ও ডাব্লিউডিআর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান গোয়েন্দা সংস্থার এক বিশ্বস্ত সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থাকে এক নথিতে জানিয়েছে, হিলারি মার্কিন সরকারের বিমানে ভ্রমণের সময় তার ফোনে আড়ি পাতা হয়।

তবে ভুলবশত মাত্র একবার হিলারির ফোনে আড়িপাতা হয়েছে বলে জার্মান সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কবে, কোন সময় হিলারির ফোনে আড়িপাতার ঘটনা ঘটেছে তা ওই প্রতিবেদনে বলা হয়নি। তবে সূত্র : এএফপি

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই