চেচেন বিদ্রোহী নেতা ও যুদ্ধ বিশারদ উমরভ মারা গেছেন। মঙ্গলবার একটি চেচেন জিহাদী ওয়েবসাইট এ তথ্য জানায়।
তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত না করলেও সূত্রটি তাকে শহীদ হিসেবে উল্লেখ করেছে।
কাভকাজ ওয়েবসাইট জানায়, উমরভের মৃত্যুতে  আলী আবু মোহামেদ ইসলামিক গ্রুপ অব ককেশাস ইমিরেটস এর নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বোমা হামলার জন্য রাশিয়ান সেনাবাহিনী তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল এবং তিনি রাশিয়ান সেনাবাহিনীর মোষ্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ