ইন্টারনেটে মার্কিন সরকারের নজরদারিতে ফেসবুককে কাজে লাগানোয় বিব্রত মার্ক জুকারবার্গ। তার দাবি ফেসবুককে অযথা ব্যবহার করছে মার্কিন সরকার। সরকারের এই পদক্ষেপে হতাশ হয়ে তিনি বারাক ওবামাকে ফোন করেছেন বলেও জানিয়েছে জুকারবার্গ। সম্প্রতি জানা গিয়েছে মার্কিন সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ইন্টারনেটে নিরাপত্তা বাড়ানোর জন্য নকল ফেসবুক সার্ভার তৈরি করেছে। এতে ফেসবুক ব্যবহারকারীদের কাচে ভুল বার্তা যেতে পারে বলে অভিযোগ তার।
মার্ক জাকারবার্গ তার ব্লগে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তার কর্মীরা ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন, সেখানে এই ধরনের নকল সার্ভার মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তার বক্তব্য , সরকার কি চাইছে সে ব্যাপারে আরও বেশি স্বচ্ছ হওয়া উচিৎ, নয়ত মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একটি রিপোর্ট জানা গিয়েছে, তারা গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মত ৯ টি টেকনোলজি কোম্পানিকে তাদের কাজে ব্যবহার করছে।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ইন্টারনেটে মার্কিন নজরদারি: বিব্রত জুকারবার্গ
ইন্টারনেটে মার্কিন সরকারের নজরদারিতে ফেসবুককে কাজে লাগানোয় বিব্রত মার্ক জুকারবার্গ। তার দাবি ফেসবুককে অযথা ব্যবহার করছে মার্কিন সরকার। সরকারের এই পদক্ষেপে হতাশ হয়ে তিনি বারাক ওবামাকে ফোন করেছেন বলেও জানিয়েছে জুকারবার্গ।





