পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) আক্রমণ চালিয়েছেন দুই ফিলিস্তিনি। আক্রমণে ৫ জন ইসরাইলি এবং পাল্টা আক্রমণে দুই ফিলিস্তিনিও নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরা, বিবিসি'র।

আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোরে দুই ফিলিস্তিনি বন্দুক নিয়ে সিনাগগটিতে হামলা চালান। হামলায় অন্তত ৫ ইসরাইলি নিহত হয়। এরপর দুই ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করা হয়। হামলার বিস্তারিত এখনো জানা যায় নি।

এমএ