ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে আধাসামরিক বাহিনী নামানো হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এরপরই অশান্ত হয়ে ওঠে এনআইটি ক্যাম্পাস।
পুলিশের দাবি, পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে মিছিল করে ক্যাম্পাসের প্রধান ফটক অতিক্রমের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের থামানো জরুরি হয়ে পড়ে। কিন্তু মারমুখি শিক্ষার্থীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ পরিপ্রেক্ষিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মিছিলরত শিক্ষার্থীরা তেরঙা বহন করছিলেন।

 

এইচ ই