সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের আÍঘাতি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮০ জন।
হামলার পরই ঘটনাস্থল থেকে কাছেই একটি হোটেলে আশ্রয় নিয়েছে জিহাদিদের আরেকটি দল। বৃহ¯পতিবার রাত থেকে শুক্রবার সকালেও মোগাদিশুর একটি অংশে গোলাগুলি শব্দ পাওয়া গেছে। দেশটির পুলিশ এখনো হোটেলটিতে প্রবেশে সমর্থ হয় নি।
পুলিশ জানিয়েছে, এখনো যুদ্ধ চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আল-শাবাবের মুখপাত্র জানিয়েছে তারা এখনো ওই ভবনের নিয়ন্ত্রণে রয়েছে।
সে জানায়, সরকারি বাহিনী ৩ বার ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তবে আল-শাবাব জঙ্গিরা তাদেরকে হটিয়ে দিয়েছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহ¯পতিবারের আÍঘাতি হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। বেশ কয়েকজন রয়েছেন যাদের অঙ্গহানী হয়েছে।
এমআর





