প্যারিসের ডেপুটি মেয়র জ্যাক রেনোঁ ইসরাইলের হাতে শত শত ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনাকে পরিহাস করে বলেছেন: ওদের গোশত হালাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই মন্তব্য করার ধৃষ্টতা দেখিয়েছেন উগ্র এই ফরাসি রাজনীতিবিদ। ইসরাইলের পক্ষে ওই জঘন্য ও চরম সাম্প্রদায়িক উক্তি করে ৬৬ বছর বয়স্ক রেনোঁ আরো বলেছেন, "আমরা ইসরাইলে হামলার শিকার ফরাসি ইহুদিদের সমর্থন দেব।"

তার এইসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুসলমানরা। প্রায় ২৫ হাজার মুসলমান প্যারিসে বিক্ষোভ মিছিল করে এই হঠকারিতার নিন্দা জানান।

অবশ্য ব্যাপক নিন্দা ও প্রতিবাদের মুখে রেনোঁ দাবি করেছেন যে, টুইটারের ওই অ্যাকাউন্টটি তার নয়, অন্য কেউ তার নাম ও পরিচয় ব্যবহার করেছে!

উল্লেখ্য, বাক-স্বাধীনতার ধ্বজাধারী হওয়ার দাবিদার ফরাসি সরকার সেদেশে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করছে। কিন্তু সরকারি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বেশ কয়েক দিন ধরে ফরাসি নাগরিকরা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। অবশ্য পুলিশ এইসব বিক্ষোভ দমনের জন্য ব্যাপক মাত্রায় কাঁদানে গ্যাস ব্যবহার করছে।

গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে নিহতদের বেশিরভাগই হল শিশু ও নারী। সেখানে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক শত শিশু নিহত হয়েছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ