কয়েকটি মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকিং করার অভিযোগে ৫ চীনা সেনা সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকা। সাইবার কেলেংকারি এটিই হচ্ছে এ ধরনের প্রথম মামলা। খবর বিবিসি'র। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানিয়েছেন, চীনের ওই সেনা সদস্যরা মার্কিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপন তথ্য হ্যাক করেছে। আমেরিকা অবশ্য অনেক আগে থেকেই চীনের বিরুদ্ধে সাইবার গোয়েন্দাগিরির অভিযোগ করে আসছিল। অবশ্য চীনও আমেরিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আসছে। যেসব মার্কিন প্রতিষ্ঠানে গোয়েন্দাগিরি চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন, অ্যালকোয়া ইনকর্পোরেশন, আলিঘেনি টেকনোলজিস। এ ছাড়া শ্রমিকদের একটি সংগঠনেও চীনা ওই ৫ সেনা সদস্য গোয়েন্দাগিরি চালিয়েছেন বলে আমেরিকার অভিযোগ। গত বছর মার্কিন সাইবার অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান 'ম্যানডিয়্যান্ট' এক প্রতিবেদনে জানিয়েছিল, চীনের একটি সামরিক ইউনিট আমেরিকার রাষ্ট্রীয় বেশ কিছু প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর তথ্য হ্যাক করছে। গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল তার দেশের সাইবার নিরাপত্তা ক্ষমতা কমপক্ষে তিনগুণ বাড়ানোর ঘোষণা দেন। সূত্র: বিবিসি [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
চীনের ৫ সৈন্যের বিরুদ্ধে আমেরিকার মামলা
কয়েকটি মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকিং করার অভিযোগে ৫ চীনা সেনা সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকা। সাইবার কেলেংকারি এটিই হচ্ছে এ ধরনের প্রথম মামলা। খবর বিবিসি'র।





