পাকিস্তানের মুলতানের একটি হাসপাতালে এক নারী রোগীকে গণধর্ষণ করেছে হাসপাতালের কর্মচারীরা।বুরেওয়ালা এলাকার হাসপাতালটিতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর ডননিউজের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকিৎসককে দেখাতে নির্যাতিতা ওই দিন হাসপাতালে যান। এ সময় তাকে কোনো চিকিৎসক অবসর নেই বলে অপেক্ষা করতে বলা হয়।

এরপর তাকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ইনজেকশন দিয়ে ধর্ষণ করে হাসপাতালটির পাঁচ কর্মচারী।

নির্যাতিতার স্বামী হাসপাতালে আসলে অভিযুক্ত ধর্ষণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বুরেওয়ালা মডেল টাউন পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।

নির্যাতিতার স্বামী আব্দুর রহমান জানান, তিনি তার সন্তানদের স্কুল থেকে আনতে স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যান। ফিরে এসে স্ত্রীর শরীরের অবস্থার অবনতি দেখে এ ঘটনা জানতে পারেন।

ইআর