শনিবার (১২ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আগামী সপ্তাহের জি-২০ সম্মেলনের প্রাক্কালে আসিয়ানে অংশ নিতে নমপেন পৌঁছান।

আমেরিকার প্রেসিডেন্ট নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কম্বোডিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান।

আসিয়ান সম্মেলনের সময় কম্বোডিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সাথে বাইডেনের পৃথক বৈঠকে বসার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু সংকট বিষয়ক কপ-২৭ সম্মেলনে যোগদানের জন্য মিশরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর এশিয়ায় আসেন। সূত্র: এএফপি, সিএনএন।

এন