খেলা চলাকালীন সময় অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের উইজি শহরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কয়েকশ মানুষ। সান্তা রিতা দ্য কাসিয়ায় লিবোলোর প্রথম বিভাগ লিগ খেলার সময় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রত্যেক্ষদর্শীরা বলছেন, এক সাথে কয়েক হাজার সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা চালায়, ফলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। ওই স্টেডিয়ামে ৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। হতাহতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোস এদোয়ার্দো দোস সান্তোষ।

 

জেড