আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্ট যখন ওয়াশিংটনে নিরাপত্তা নিয়ে এক বৈঠকে আছেন তখন এ হামলা চালানো হলো। খবর আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের।

প্রদেশটির গভর্নর আতাউল্লাহ খোজায়ানি জানান, স্থানীয় সময় দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসটিতে হামলা চালায় একদল বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন ১৩ জন, এদের মধ্যে একজন নারী রয়েছেন।

গভর্নর জানান, বাসটি দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে যাচ্ছিল। পথে বাসটি থামিয়ে যাত্রীদের একে একে নামায় বন্দুকধারীরা। এরপর একজন একজন করে গুলি করে হত্যা করে।

গত মাসে জাবুল প্রদেশে একটি বাস থেকে ৩০ জন শিয়া মুসলমানকে অপহরণ করে বন্দুকধারীরা। তাদেরকে এখনো জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি।

এমএ