গত সপ্তাহে প্যারিস ভিত্তিক ব্যঙ্গাত্মক পত্রিকা 'শার্লি হেবদো'র পত্রিকায় অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ইয়ামেনের শাখার এক শীর্ষ নেতা।

অ্যারাবিয়ান পেনিনসুলার আল কায়েদা শীর্ষ কমান্ডার আসর আল আনসি বুধবার ১১ মিনিটের এক ভিডিও বার্তা অন লাইনে পোস্ট করেন। তিনি এই বার্তায় বলেন 'শার্লি হেবদো' পত্রিকায় হামলা হলো মহানবী (স.)'কে ব্যঙ্গ করার প্রতিশোধ।

আনসি বলেছেন যে ফ্রান্সে অনেক 'শয়তানের দল' রয়েছে। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে শয়তানরা আরো এ ধরনের ট্রাজেডিক ঘটনা ও হামলার শিকার হতে পারে।

তিনি হামলার দায় স্বীকার করে বলেছেন, "আল কায়েদার ইয়ামেনের শাখা এই হামলার টার্গেট, পরিকল্পনা ও অর্থায়ন করেছিল।"

পত্রিকাটি মহানবী (স.)'কে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি (কার্টুন) প্রকাশ করেছিল। যা ইসলাম ধর্মকে অবমাননার শামিল বলে মনে করে আল কায়েদা।

আনসি আরো বলেন, "আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিশোধ স্বরুপ আমরা (আল কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা) এর দায় স্বীকার করছি।

জেডআই